• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়ায় র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ আটক-১

এন আলম আজাদ ( কক্সবাজার) উখিয়া
আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

উখিয়ায় র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ আটক-১

সীমান্ত উপজেলা টেকনাফ যেন মাদকের ডিপুতে ভরপুর।এই দুই উপজেলায় বসবাসরত মানুষের একমাত্র পেশা যেন মাদক।অল্প পরিশ্রমে অধিক মুনাফা আর রাতারাতি কোটিপতির তালিকায় নাম উঠানোর প্রতিযোগীতায় লিপ্ত মাদককারবারীরা।আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক সাড়াশি অভিযানেও থামানো যাচ্ছে না এই পেশার সাথে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের।এমনি একটি দুঃসাহসিক অভিযানে নামে কক্সবাজারস্হ র‍্যাব এর একটি চৌকুস টিম।
তারা কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ অজিত বড়ুয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে।

শনিবার বিকাল ৩ টার দিকে গোপন সংবাদ পেয়ে রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে ঐ মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়। আটক অজিত বড়ুয়া কুতুপালং পূর্ব পাড়া এলাকার গোরাধন বড়ুয়ার ছেলে।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং গ্রামের আব্বাসের বসতঘরে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অজিত বড়ুয়াকে আটক করা হলেও অপর জন পালিয়ে যায়। পরে পলাতক আসামীর বসতবাড়ি তল্লাশী করে প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১৮ টি বিদেশী মদের বোতল, ৫ টি বিদেশী উইস্কির বোতল, ৪২ টি বিয়ার ক্যান এবং ১৬ লিটার ২৫০ মিলি দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে উপরোক্ত মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‍্যাব-১৫ এর এই কর্মকর্তা।
বিডিনিউজ ইউরোপ /৬ ফেব্রুয়ারী /জই


আরো বিভন্ন ধরণের নিউজ