• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শীতের বিদায় বার্তা জানান দিচ্ছে প্রকৃতি বইতে শুরু করেছে বসন্ত বাতাস

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

শীতের বিদায় বার্তা জানান দিচ্ছে প্রকৃতি
বইতে শুরু করেছে বসন্ত বাতাস

ফাগুন আসতে আর মাত্র এক সপ্তাহ বাকি। শীতের বিদায় বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। বইতে শুরু করেছে বসন্ত বাতাস। দিনে তেমন একটা টের পাওয়া যাচ্ছে না শীত। আর সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা নেমে গেলেও তাতে নেই শীতের প্রভাব।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি আগামী দু-একদিনের মধ্যেই তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। তবে তা নিয়ে অতো চিন্তার কিছু নেই। কারণ এ বছর আর হাড় কাঁপানো শীত আসবে না।

এদিকে আকাশে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও রোববার থেকে উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে ওই এলাকার তাপমাত্রা কিছুটা কমলেও খুব বেশি শীত অনুভূত হবে না। এরপর আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

তিনি আরো বলেন, ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়া বিরূপ আচরণ করে। কখনও হালকা ঠাণ্ডা আবার কখনও গরম অনুভূত হতে পারে। জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আকাশে মেঘ জমেছে। ফলে তাপমাত্রাও বেড়েছে। এতে করে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এরপর কিন্তু মেঘ সরে গেলেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও।
বিডিনিউজ ইউরোপ /৭ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ