• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন : প্রথম টিকা নিলেন এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

হাতীবান্ধায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন : প্রথম টিকা নিলেন এমপি মোতাহার হোসেন

লালমনিরহাটের হাতীবান্ধায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আ’লীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচীর প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি প্রথম টিকা নেয়ার মধ্য দিয়ে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আ’লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক দিলীপ কুমার সিংহ, পুলিশ সুপার ( বি-সার্কেল) তাপস সরকার।
বিডিনিউজ ইউরোপ /৭ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ