• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরভদ্রাসন উপজেলা করোনা টিকাদান কর্মসূচী পালিত

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

চরভদ্রাসন উপজেলা করোনা টিকাদান কর্মসূচী পালিত

ফরিদপুরের চরভদ্রাসনে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে করোনা টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

প্রথমে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা হাফিজুর রহমান তার পর টিকা গ্রহণ করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা টিকা গ্রহণ করেন।

হাফিজুর রহমান জানান, প্রথম দিনে চিকিৎসক, সেবিকা সহ মোট ১০ জন টিকা গ্রহণ করেছেন।

তাদের সকলকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় তাদের মধ্যে কোন প্রকার পার্শ প্রতিক্রিয়া দেখা যায়নি।

সরকারের নির্দেশনা অনুযায়ী চরভদ্রাসনে প্রথম পর্যায়ে ১১৯০ জনকে করোন টিকা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন থানা পরিদর্শক মো: জাকারিয়া হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।

এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটি চরভদ্রাসন সরকারী কলেজ শাখার সদস্যগন কর্মসূচীতে স্বেচ্ছা সেবা প্রদান করেন।
বিডিনিউজ ইউরোপ /৭ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ