• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ, কেক কর্তন ও পুরস্কার প্রদান

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ, কেক কর্তন ও পুরস্কার প্রদান

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাইকোর্ট মাজারে কম্বল বিতরণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন ও রান্না বিষয়ক ভারত হতে আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাদল, সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ডিডি শামসুল করিম, মেরী মাহমুদা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারহানা ফেরদৌসী, কৃষিবিদ ডক্টর মিলন মিয়া, খুরশিদা জাহান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাহমিনা সিদ্দিকী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম, সহ-সম্পাদক লায়লা আফরোজ, মিতা, সদস্য নাজিয়া, রেহানা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স মাহবুব ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী হোসেন মজুমদার।

এসময় তারা বলেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। এ মহান নেতার আদর্শ নিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে। তাই তার আদর্শ আমাদের বুকে লালন করে কাজ করতে হবে।
বিডিনিউজ ইউরোপ /৮ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ