• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় ক‌রোনার প্রথম টিকা নি‌লেন উপ‌জেলা স্বাস্থ‌্য কর্মকর্তা

ফকির নয়ন ( ফরিদপুর) সালথা
আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুরের সালথায় উপজেলায় ক‌রোনার প্রথম টিকা নি‌লেন উপ‌জেলা স্বাস্থ‌্য কর্মকর্তা

সালথায় ক‌রোনার ভাইরা‌সের প্রথম টিকা গ্রহন কর‌লেন উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ইফ‌তেখার আজাদ। র‌বিবার (৭ই ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে তি‌নি এই টিকা গ্রহন ক‌রেন।

এরপর টিকা গ্রহন ক‌রেন সাংবা‌দিক ম‌নির মোল‌্যা। ই‌তি ম‌ধ্যেই ৫২৫ টি ভায়াল উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে এসে পৌ‌ছে‌সে এর মাধ‌্যমে ৫২৫০ ডোস যা ২৬২৫ জন কে দেওয়া যা‌বে।

এসময় অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা র‌বিন বিশ্বাস, উপ‌জেলা সহকা‌রি প্রগ্রামার (আই‌সি‌টি ) টিপু সুলতান, সালথা থানার ও‌সি তদন্ত সুব্রত গোলদার, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু প্রমূখ।

উপ‌জেলার প্রথম টিকা গ্রহনকা‌রি উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ইফ‌তেখার আজাদ ব‌লেন, টিকা নেওয়ার পর তেমন কোন পার্শপ্রতি‌ক্রিয়া নেই।

উপ‌জেলা প‌রিষদ, উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স, ইউ‌নিয়ন প‌রিষদ থে‌কে অনলাই‌নের মাধ‌্যমে নিবন্ধন ক‌রে এই টিকা নেওয়া যা‌বে। প্রথম টিকা নেওয়ার পর ২৮ দিন প‌রে ২য় ডোজ নি‌তে হ‌বে। টিকা নেওয়ার প‌রেও সবাইকে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চল‌তে হ‌বে। এছাড়াও যে কোন তথ‌্য ও সেবার জন‌্য আপনারা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আস‌তে পা‌রেন।
বিডিনিউজ ইউরোপ /৯ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ