• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়ায় মাটিভর্তি ড্যাম্পারকে অর্ধলক্ষ টাকা জরিমানা

এন আলম আজাদ ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

উখিয়ায় মাটিভর্তি ড্যাম্পারকে অর্ধলক্ষ টাকা জরিমানা
উখিয়া বন বিভাগ গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ড্যাম্পার ট্রাক আটক করেছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলমের নেতৃত্বে বনকর্মীরা উখিয়া-টেকনাক সড়কে এই আটক অভিযান চালায়।

অভিযান টের পেয়ে বালু পাচারকারীরা পালিয়ে গেলেও ড্যাম্পারটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের কাছে নিয়ে গেলে তিনি বালু পাচারের সহযোগীতার দায়ে ট্রাক মালিক মোঃ আলমগীর পিতা কবির আহমদ সাং চেংখোলা,রাজাপালং উখিয়াকে পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এর ৬ (খ) ১৫ (১)ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।যার মামলা নং ০৬/২০২১। অভিযানকারী রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম জানান,মাটিবালু ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোন মূল্যে বনজমি রক্ষায় তাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।উখিয়া সদর বিটকর্মকর্তা বজলুল রহমান জানান,চিহ্নিত একটি চক্র দীর্ঘদিন মাটি পাচারে সক্রিয় রয়েছে। আমরা তাদের প্রতিহতের চেষ্টায় আছি।

বিডিনিউজ ইউরোপ /১১ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ