• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেয়ালমারীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের কমিটি গঠন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

বেয়ালমারীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের কমিটি গঠন

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

৫ দফা দাবী পূরণের লক্ষে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় বোয়ালমারী জর্জ একাডেমী চত্বরে মো. আব্দুল খালেক কে সভাপতি ও আব্দুল্লাহ আল শামীমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শামীম জানান-

মূলত ৫ দফা দাবী বাস্তবায়ন আমাদের লক্ষ্য, দাবি গুলো হচ্ছে-

১। ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম গ্রেড ১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।

২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়ন কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।

৩। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি -২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে।

৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্ততে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং

৫। সকল এম,পি,ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

বর্ণিত দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য জোর দাবী জানান বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সংশ্লিষ্ট সকলে।

বিডিনিউজ ইউরোপ /১২ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ