• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

গত কাল সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এর আগে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিট কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন।

অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. সেলিম তরফদার, জেলা ইউনিটের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, বুলবুল হাসান, যুগ্ম-সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আরমান কবীর সৈকত, প্রচার সম্পাদক ইমরুল হাসান বাবু, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেয়।

শেষে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন সুস্বাস্থ ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডিনিউজ ইউরোপ /১৩ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ