• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়ায় ৮ কেজি গাঁজা সহ রোহিঙ্গা নারী পুলিশে আটক

এন আলম আজাদ ( কক্সবাজার) উখিয়া
আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

উখিয়ায় ৮ কেজি গাঁজা সহ রোহিঙ্গা নারী পুলিশে ধরা

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের চৌকষ টিম গোপন সূত্রের অভিযানে ৮ কেজি গাঁজা সহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে।আজ ১৩ ফেব্রুয়ারি দুপুর ৩ টার দিকে উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে রশিদা বেগম (৪০)কে গ্রেফতারে সমর্থ হয়।আটক নারী ৫ নং ওয়ার্ডের ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আমিনের স্ত্রী।ধৃত নারী ঐ রোহিঙ্গা ক্যাম্পের মৃত নজু মিয়ার মেয়ে।স্হানীয় জনতার উপস্হিতিতে পুলিশ তার ব্যাগ তল্লাশী করে ঐ পরিমাণ গাঁজা উদ্বার করে।মাদক আইনে মামলার পর ঐ নারিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভিযানকারী পুলিশ জানায়।ঐ অভিযানে নেতৃত্বকারী পুলিশ কর্মকর্তা জানান,মাদক পাচাররোধে থানা পুলিশ জিরোটলারেন্সে রয়েছে।তাদের অভিযানে ইতিমধ্যে আরো অনেক মাদককারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।তিনি পুলিশের পাশাপাশি সচেতন জনগণকেও মাদক চক্রের বিরুদ্ধে তথ্য দিয়ে সসহযোগীতার আহবান জানিয়েছেন।অভিযান সম্পর্কে জেলা পুলিশের সুপার মোঃ হাসানুজ্জান জানান,তাদের চৌকষ টিম গুলো জেলাব্যাপী মাদক নির্মূলে অভিরাম অভিযান অব্যাহত রেখেছেন।কক্সবাজার শহর সহ অন্য উপজেলা গুলোতে পরিচালিত অভিযানে সফলতা দেখিয়েছে।নতূন কর্মস্থল হলেও পুলিশ-গোয়েন্দাদের এ সকল অভিযান প্রশংসার দাবিদার।স্হানীয় সচেতন মহল সহযোগীতা দিলে পরিচালিত অভিযান গুলোতে আরো অনেক রাঘববোয়াল মাদককারবারী পুলিশের জালে ধরাদিতে বাধ্য এতে কোন সন্দেহ নেই।
বিডিনিউজ ইউরোপ /১৩ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ