• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসীদের আইনগত সহায়তায় CCL SINDACATO CAF PATRONATO সেন্তসেল্লে শাখার শুভ উদ্বোধন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

প্রবাসীদের আইনগত সহায়তায় CCL SINDACATO CAF PATRONATO সেন্তসেল্লে শাখার শুভ উদ্বোধন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ প্রবাসীদের সঠিক আইনি ও ইমিগ্রেশন সহায়তা করার লক্ষ্যে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা সেন্তসেল্লে CCL CAF PATRONATO এর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অফিসের যাত্রা শুরু করেন।

প্রতিষ্ঠানের সত্বধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম সায়মনের আমন্ত্রণে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন CCL চেম্বার অব কমার্স এন্ড ল চেয়ারম্যান ডঃ মোঃ মুক্তার হোসাইন, বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি হাসানুজ্জামান কামরুল, প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী মোজাম্মেল হক মোল্লা, সাবেক কমিশনার এম ডি নূরে আলম সহআরো অনেকেই।

এ সময় সত্বধিকারী আবুল কালাম সায়মন এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং তিনি আরো বলেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশি সহ ভিন্ন দেশি মানুষের আইনি জটিলতা, ইমিগ্রেশনের সকল কাজ সঠিকভাবে ও সহজ উপায়ে সেবা প্রদান করার আশ্বস্ত করে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।

এতে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, দীর্ঘদিন যাবৎ সেন্তসেল্লে ইমিগ্রেশন ও আইনি সহায়তার কোন অফিস ছিলো না। এই প্রতিষ্ঠান হওয়ায় আমরা প্রবাসী আনন্দিত। তারা আশা করেন বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে সুনাম অর্জন করবে CCL SINDACATO CAF PATRONATO সেন্তসেল্লে শাখা। এবং তারা এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /১৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ