• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে আমির হোসেন আমুর সৌজন্যে মাস্ক বিতরণ

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে আমির হোসেন আমুর সৌজন্যে মাস্ক বিতরণ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর সৌজন্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আমির হোসেন আমু। উদ্বোধনের পর পর্যায়ক্রমে পৌরসভার ৫০ হাজার নাগরিককে এ মাস্ক দেওয়া হবে।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইসলাম ব্রাদার্সের পরিচালক মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক। প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সফল হয়েছি। উন্নত দেশের সাথে আমরাও করোনার টিকা পেয়েছি।
বিডিনিউজ ইউরোপ /১৬ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ