• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হলেন: জসীম উদ্দিন

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান

‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত’ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, কচুয়ার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর স্নেহ প্রাপ্ত, জে বি ওয়ান কর্পোরেশনের সন্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মিডিয়া ব্যাক্তিত্ব, ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জাপান শাখার সভাপতি, ধর্মভীরু ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানকে প্রধান উপদেষ্টা পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মওলানা আনছার আহমদ সিদ্দিকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানকে প্রধান উপদেষ্টা পদে মনোনীত করা হয়।

ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান বলেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাকে যোগ্য ভাবার জন্যে। আল্লাহ যেন আমাকে আমার দায়িত্ব পালনের তৌফিক দান করেন আমার জন্যে সকলে দোয়া করবেন। দেশে অশান্তি বৃদ্ধির ফলে দিন দিন খুন, ধর্ষণ, সন্ত্রাস, দুর্নীতি, হানাহানি এবং জুলুম-নির্যাতন বেড়ে চলছে। তিনি এ অবস্থার পরিবর্তন ঘটাতে দেশের আলেম সমাজকে সমাজকর্মীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ /১৭ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ