• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৮দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুরু

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৮দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুরু

ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৮দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুরু হয়েছে আজ শুক্রবার হতে। আগামী শুক্রবার এর সমাপ্তি হবে।

এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিলের মাদ্রাসা ভবনের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম. এস. শহিদুল ইসলাম শাহীন জানান, এবছর কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারণে গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে দেশের সকল অঞ্চলকে আটটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগের জন্য একদিন করে আট দিনে উরস শরীফ উদযাপন হবে।

প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি এসময় পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কু. ছে. আ.) ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত, পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার অংশগ্রহণকারীদের সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা ও বৃহৎ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ /১৮ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ