• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এয়ারপোর্ট থানার এ এসআই হানিফের নামে নানা অভিযোগ

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

এয়ারপোর্ট থানার এ এসআই
হানিফের নামে নানা অভিযোগ

এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার এ এসআই হানিফ।এবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রায় ৪ বছর ধরে ঘুষ বানিজ্য,বখরা বানিজ্য,তদন্ত বানিজ্যসহ টাকার বিনিময়ে এমন কোন বানিজ্য নেই যা করছেন না তিনি।

আইনের অপব্যবহার ও দরিদ্র জনগোষ্ঠির সকল প্রকার আইনী হয়রানী ও নিপীড়নের অভিযোগ এয়ারপোর্ট থানার এ এসআই হানিফের নামে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান- এ এসআই হানিফের হয়রানী ও অত্যাচারে তারা সবসময় ভীত-সন্ত্রস্ত।

বারবার বদলী আদেশ হলেও অজ্ঞাত কারণে তা রদ ও বাতিল করে দেন তিনি। সম্প্রতি তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় বদলীর আদেশ দেওয়া হলেও তিনি বদলী হচ্ছেন না। বদলী আদেশ আটকিয়ে রেখে বহাল তবিয়তে আছেন তিনি।

বদলী আদেশের সত্যতা এয়ারর্পোট থানার ওসি খান মাইনুল জাকির স্বীকার করেন কিন্তু এস আই হানিফ তা অস্বীকার করে বলেন বদলীর কোন আদেশ আদৌ তার কাছে পৌঁছায়নি।

নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবেদক এএস আই হানিফের সাথে সরাসরি ফোনে কথা বললে,তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন,
আমি থানার অফিসে দাপ্তরিক কাজগুলো করে থাকি,বাইরে কাজ করার সুযোগ নেই আমার।

এসময় এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ ( ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন,তিনি থানায় যোগদানের পর এরকম কোন অভিযোগ পাননি।কর্মরত পুলিশদের সর্বোচ্চ সতর্ক করে দিয়েছেন,বর্তমানে থানার কার্যক্রম ফেয়ার ভাবে চলছে।
বিডিনিউজ ইউরোপ /২৩ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ