• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়ায় বনজ সম্পদ পাচার বিরোধী অভিযান জোরদার

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

উখিয়ায় বনজ সম্পদ পাচার বিরোধী অভিযান জোরদার

উখিয়া বনবিভাগের বনজ সম্পদ পাচার বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।আজ সকাল ১০ টার দিকে গোপন সংবাদ পেয়ে থাইংখালী এলাকা থেকে অবৈধভাবে কর্তিত গর্জন গাছ উদ্বার করা হয়েছে।বন বিভাগ জানায়,কাঠ চোরাকারবারীদের একটি চক্র বনজ সম্পদ ধ্বংসে সক্রিয়।আমরা তাদের দমনে সিদ্ধহস্ত।আজ এমনি একটি গোপন খবর পেয়ে অভিযান চালাই। অভিযানে থাইংখালী বিটকর্মকর্তা রাকিব হোসেন ও সঙ্গীয় বনকর্মীরা ছিলেন।বিটকর্মকর্তা জানান,বিভাগীয় বনকর্মকর্তা(ডিএফও)স্যারের নির্দেশে পুরো উখিয়া জুড়ে মাটিবালু ও কাঠপাচার দমনে তাদের এ অভিযান চলমান থাকবে।অভিযানে উদ্বারকৃত বনজদ্রব্য জব্দের পর একটি বন মামলাও রুজু করা হয়েছে।তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতকে খোঁজার চেষ্টা চলছে।অবৈধ কর্তিত গর্জন গাছ গুলো রেঞ্জ ডিপুতে সংরক্ষণ করা হয়েছে।উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম জানান,তার রেঞ্জাধীন সকল বিটে পাচার বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।সাধারণ জনগণ বনজ সম্পদ অবৈধ কর্তন ও পাচারের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাবেন বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।
বিডিনিউজ ইউরোপ /২৩ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ