• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মধুখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট প্রচারণায় আব্দুর রহমান

নাহিয়ান খান নাসিম চাঁদ পুর থেকে
আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট প্রচারণায় আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মধুখালী উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীদের ভোট দিন। মনে রাখবেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, শেখ হাসিনার প্রতিক, উন্নয়নের প্রতিক। আজ বুধবার ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালী বাজার অনুষ্ঠিত জনসভায়ন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধুখালি উপজেলা পরিষদের উপনির্বাচনের প্রচারণায় তিনি অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন- বিগত সময়ে আমি এমপি থাকাকালীন সময়ে মধুখালি উপজেলার অন্ধকার জনপদকে বিদ্যুৎ এর আলোয় আলোকিত করেছি । রাস্তাঘাট, মসজিদ মন্দির, স্কুল-কলেজ সর্বত্র উন্নয়ন করেছি। এখন আমি এমপি নেই, তা তে কি! প্রধানমন্ত্রীর সহোযোগিতায় আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি এই তিন উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।

মধুখালী উপজেলা বাসীর কাছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শহিদুল ইসলামকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আর এই এলাকার উন্নয়নের দায়িত্ব শেখ হাসিনার।

মধুখালী উপজেলা যুবলীগনেতা আরমান বাবুর উপস্থাপনায় মধুখালি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বিডিনিউজ ইউরোপ /২৪ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ