• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে অনুর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে অনুর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই সম্পন্ন

ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টিডিয়ামে জেলা ক্রীড়া অফিসারের ব্যবস্থাপনায় মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলার ৪টি উপজেলা থেকে অনুর্ধ ১৫ বছর বয়সী ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা থেকে ২৫জন এই বয়সী খেলোয়াড়দের মধ্য থেকে বরিশাল বিভাগে প্রেরণের জন্য ৫জন খেলোয়াড়কে প্রতিযোগীতা ভিত্তিক অনুশীলনের মধ্যে বাছাই করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে বরিশাল স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে এবং ৬ জেলা থেকে ৩৫জন খেলোয়াড়দের মধ্য থেকে ১৬জন খেলোয়ড়কে চুড়ান্তভাবে বাছাই করে বরিশাল বিভাগীয় দল গঠন করা হবে। ফুটবলে বিভাগীয় দলটি জাতীয় পর্যায়ে অনুর্ধ্ব বিভাগের সাথে প্রতিযোগীতা করবে।
এ উপলক্ষে ঝালকাঠির জেলা প্রশাসক এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই কার্যক্রম পরিচালনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন স্বাগত বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের জেল ক্রীড়া সংস্থার সহসভাপতি তরুণ কর্মকার, সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ফুটবল প্রশিক্ষক মোশারেফ হোসেন, ক্রিকেট প্রশিক্ষক ও নির্বাহী কমিটির সদস্য মানিক রায় ও আনোয়ার হোসেনসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /২৪ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ