• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পিকআপ ভ্যানের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ভায়রা নিহত

জহিরুল ইসলাম মিলন ( টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

পিকআপ ভ্যানের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ভায়রা নিহত

শশুরবাড়ি থেকে ফেরার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ভায়রা নিহত হয়েছেন।

গতকাল দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার ভাইঘাট সমতকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

ধনবাড়ী থানার উপ পরিদর্শক গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া মৃত শফিকুল ইসলামের (শফি মেকার) ছেলে আল আমিন (৩২) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হরখিলা গ্রামের সিরাজ আলী সিরুর ছেলে খোকন। তারা সম্পর্কে ভায়রাভাই।

উপ পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, তারা দুজনই ঢাকায় চাকরি করতেন। তাদের শ্বশুর বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। বুধবার রাতে ঢাকা থেকে তারা শ্বশুর বাড়ির জনৈক এক আত্নীয়ের বাসায় আসবাবপত্র নিয়ে যান। সেগুলো সরিষাবাড়িতে আত্মীয়ের বাসায় রেখে আবার ওই পিকআপেই ঢাকায় ফিরছিলেন তারা।

গতকাল দুপুরের ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা। এতে দুই যানবাহনের আরও চার জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ /২৭ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ