• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী মহানগর শাখা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, লেখক মোশতাক আহমেদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা। কার্টুনিস্ট কিশোরসহ মামলায় আটক সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বক্তারা আরো বলেন, ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। যারাই সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হচ্ছে। এটা চলতে পারে না। এই জুলুম ফ্যাসীবাদী শাসনের বিরুদ্ধে সম্মিলিত ভাবে রুখে দাঁড়াতে হবে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ সকালে সাহেব বাজার জিরো পয়েন্ট ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক নবীন আহমেদ, রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আবদুল মজিদ অন্তর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টর কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন সুজন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর শাখার সদস্য মহিবুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/১মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ