লায়ন্স সৈয়দ নুর ডাইরেক্টর অপারেশন মনোনীত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন
কক্সবাজার লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের কার্য নির্বাহী কমিটির পরিচালক পদে মনোনীত হয়েছেন কক্সবাজার শহরের তরুন সমাজ সেবক ও উদীয়মান ব্যবসায়ী মোঃ সৈয়দ নুর(জাহাঙ্গীর)।তিনি শহরের এস এম পাড়ার নুরুজ্জামানের পুত্র।সম্প্রতি সংগঠনটির ওরিয়েন্টেশন ফেলোশীপ বৈঠকে তাকে এ পদে নিয়োগ করা হয়।লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার্ড ৩১৫এ১ বিশ্বব্যাপী পরিচিত একটি স্বেচ্ছাসেবী সংস্হা।বাংলাদেশেও সংগঠনটি জনগণের মধ্যে ব্যাপক সমাদৃত।সমাজ সেবা ও স্বেচ্ছাসেবীমুলক অবদানের স্বীকৃতি দেয় সংগঠনটি।প্রতিবছর লায়ন্স ইন্টারন্যাশনালের বার্ষিক মিটিংয়ে জেলাব্যাপী এ অবদানে সম্পৃক্তদের সস্মানিত করা হয়।সেই হিসাবে তরুণ সমাজ হিতেষী মোঃ সৈয়দনুরও তার প্রাপ্ত সস্মানে ভূষিত হন।তাকে ডাইরেক্টর অপারেশন হিসাবে পদায়িত করা হয়।লায়ন্স সৈয়দনুর এ পদে মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন,কক্সবাজার সাউন্ড এন্ড লাইটিং সিস্টেম ওনার্স এসোসিয়েশন, কক্সবাজার ডেকোরেশন ব্যবসায়ী সমিতি টেকনাফ ব্লাড ডোনার সোসাইটি সহ জেলার প্রায় স্বেচ্ছাসেবী সংগঠন।অভিনন্দন বার্তায় সৈয়দনুর তার মেধা ও অভিঙ্গতার সমন্বয় ঘটিয়ে মানব সেবা ও সেচ্ছাসেবীতার কর্মকাণ্ডে আরো সুদৃড় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।একই সাথে তারা লায়ন্স ইন্টারন্যাশনালের ডাইরেক্টর অপারেশন সৈয়দনুরের সর্বাঙ্গীণ কল্যাণ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/১ মার্চ/ জ ইসলাম