• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“অপেক্ষা” -শেখ কানিজ ফাতেমা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

“অপেক্ষা”

-শেখ কানিজ ফাতেমা

আসছে হেমন্তেও আমি তোমার
অপেক্ষায় থাকব, তারপরের হেমন্তেও।
মুঠো মুঠো সোনালি ধানের মতোই
অভিলষিত তুমি, পুরনো ভাঁজ করা
তোলা শাড়ির মতোই আপন।
দেবকাঞ্চন ফুলের সুবাস
ছড়াবে লোকালয় থেকে লোকালয়ে।
অগ্রহায়ণের শেষ রাতে
বিষণ্ন গ্রামীণ বধূটি ছলছল চোখে
তাকিয়ে থাকবে উঠোনে।
তোমাকে আসতেই হবে।
আমি জানি তুমি আসবে।
শঙ্খচিলের ডানায় ভর করে, নতুন ধানের হাসি মুখে নিয়ে,
মাতাল বাতাসে কামিনীর গন্ধ ছড়িয়ে
কোনো এক হেমন্তে তোমাকে আসতেই হবে।
সত্যি বলছি আসছে হেমন্তেও আমি তোমার
অপেক্ষায় থাকব, তারপরের হেমন্তেও।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৪মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ