• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের সালথায় ইউএনও এ‌সি ল‌্যা‌ন্ডের তৎপরতায় ৯৫ শতক খাস জ‌মি উদ্ধার

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

ফরিদপুরের সালথায় ইউএনও এ‌সি ল‌্যা‌ন্ডের তৎপরতায় ৯৫ শতক খাস জ‌মি উদ্ধার

ফ‌রিদপু‌রের সালথায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার এবং সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি এর তৎপরতায় ৩০ বছর পর প্রায় এক একর (৯৫ শতক) সরকা‌রি খাস জ‌মি উদ্ধার করা হয়েছে। মুজিব শতবর্ষ উপল‌ক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে দেশব্যাপী খাশ জ‌মি দখল মুক্তকরন অভিযান শুরু হয়েছে, তারই অংশ হি‌সে‌বে শুক্রবার (৫ই মার্চ) সকাল থে‌কে উপজেলার সোনাপুর ইউনিয়নে সোনাপুর মৌজার ৬৬০ নং খ‌তিয়া‌নের এই জ‌মি‌টি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে দখল মুক্ত করা হয়‌। জ‌মি‌টি স্থানীয় মুন্নু মেম্বার নামে এক ব্যাক্তি ভোগ দখল ক‌রে আস‌ছি‌লেন।

অভিযান পরিচালনা করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা বন কর্মকর্তা তুরাপ হো‌সেন, সা‌র্ভেয়ার মোঃ হারুন আর র‌শিদ, তহশিলদার আ‌নোয়ার হো‌সেন, সালথা থানা পুলিশের এসআই মোজা‌ম্মেল হো‌সেন, সালথা ফায়ার স্টেশ‌নের ইনচার্জ হা‌বিবুর রহমান, ইউএনও অফিসের অ‌ফিস সহকারী মোঃ র‌ফিকুল ইসলাম প্রমূখ।

এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, দীর্ঘ দিন পর সরকারি খাস জ‌মি‌টি অ‌বৈধ দখলমুক্ত করা হল।

এখা‌নে মু‌জিব শতবর্ষ উপল‌ক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া হ‌বে। সরকারী খাস জ‌মি উদ্ধা‌রে আমা‌দের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।
বিডিনিউজইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৫ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ