• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে মতিউরের অপকর্মঃ অতিষ্ঠ এলাকাবাসী

সিলেট থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে মতিউরের অপকর্মঃ অতিষ্ঠ এলাকাবাসী

অনেকবার অনেক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবুও নিজের লাগাম টেনে ধরেননি সিলেটে সাংবাদিক নামধারী মো. মতিউর রহমান। সর্বশেষ তাকে একটি দৈনিক পত্রিকার থানা প্রতিনিধির পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের কাছে মতিউর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে তাকে সে পত্রিকা থেকে বরখাস্ত করা হয়।

জানা গেছে, সিলেট এয়ারপোর্ট থানাধীন সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের দেবাইরবহর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. মতিউর রহমান সাংবাদিক পরিচয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়ান। ঘুষবাণিজ্য, দালালিসহ মামলাবাজি করে এলাকার বিভিন্নজনকে- এমনকি নিজের আপন বোনের স্বামীকে মামলা দিয়ে হয়রানি করেছেন মতিউর।

২০১৯ সালে তার বিরুদ্ধে দারিদ্র্য বিমোচনের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ব্যাপারে স্থানীয়রা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়েরের পর অপরাধ স্বীকার করে মতিউর রহমান এলাকাবাসীর সঙ্গে আপোস করেন।

মতিউর সিলেটের একটি আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের বিমানবন্দর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় এতদিন যাবত এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। এলাকাবাসী মতিউরের কর্মকাণ্ডে অতীষ্ট হয়ে অবশেষে গত ২৭ ফেব্রুয়ারি ওই সংবাদপত্রের সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

সে অভিযোগ পেয়ে তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেয়ে মতিউরের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে বরখাস্ত করেন পত্রিকা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ সোমবার (৮ মার্চ) ওই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বিডিনিউজইউরোপ টুয়েন্টিফোরডটকম/৮মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ