• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে বাংলাদেশি মালিকানাধীন হালাল গোশত মিনি মার্কেটের শুভ উদ্বোধন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ইতালীতে বাংলাদেশি মালিকানাধীন ১০০% হালাল গোশত মিনি মার্কেটের শুভ উদ্বোধন

ইতালীতে বাঙালি অধ্যুষিত এলাকা via della celidonie 27, roma সেন্তসেল্লে তে হাফেজ ফয়সাল আহমেদ এর নিজস্ব পরিচালনায় ১০০% হালাল গোস্ত মিনি মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যবসায়ী হালাল গোশত মিনি মার্কেটের কর্ণধার হাফেজ ফয়সাল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদে উম্মেহ খতিব মাওলানা রহমতুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঃ বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি ধূমকেতু সোসাল অর্গানাইজেশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু, মিজানুর রহমান, ইসরাফিল বারী, জন্মভূমি সত্বধিকারী বেলাল হোসেন, আল আমিন খান, রিংকু, উসমান গনি, দেলওয়ার হোসেন, সুমন আহমেদ, মসজিদে জিরানির খতিব মাওলানা রহমতুল্লাহ সহ আরো অনেকেই। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে হালাল গোশত মিনি মার্কেটের সত্বধিকারী হাফেজ ফয়সাল আহমেদ কমিউনিটির সহযোগিতা কামনা করে বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষেই এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, এ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সেবার মানসিকতা নিয়ে করে যাচ্ছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উপহার দেয়াই তার লক্ষ বলে জানান। এবং তিনি আরো বলেনঃ আমার নিজস্ব হাতে জবাই করে ১০০% হালাল গোশত আমি দিয়ে থাকি।

এ সময় আগত অতিথি কমিউনিটি নেতৃবৃন্দেরা এরকম হালাল প্রতিষ্ঠান হওয়ায় আনন্দিত প্রকাশ করে প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টিফোরডটকম/৯মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ