• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুক্তবুলি পত্রিকার সেরা লেখক পুরুষ্কার বিজয়ী হলেন সাংবাদিক সাব্বির আলম বাবু

হাফিজা লাকী নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

মুক্তবুলি পত্রিকার সেরা লেখক পুরুষ্কার বিজয়ী হলেন সাংবাদিক সাব্বির আলম বাবু

মুক্তবুলি দ্বিমাসিক পত্রিকার ফেব্রুয়ারি ২০২১ইং মাসের সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরো সমাচার পত্রিকার প্রতিনিধি সাব্বির আলম বাবু ।

কবি,লেখক,সাংবাদিক সাব্বির আলম বাবু ১৯৮২ সালের পহেলা জানুয়ারী পিতার চাকুরীর সুত্রে চট্টগ্রামের পতেঙ্গাতে বিমান বাহিনী সেনানিবাসে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ভোলা জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজারের পার্শ্ববর্তী চরলক্ষী গ্রামে।

লেখক তার শিক্ষা জীবনে ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, চরফ্যাশন সরকারী কলেজ থেকে এইচএসসি ও বিএসএস ডিগ্রী অর্জন করেন। ছোটবেলা থেকে বই পড়তে ও লিখতে ভালোবাসেন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, দ্বীমাসিক, ত্রৈমাসিক বিভিন্ন সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগে গল্প-কবিতা লিখছেন। ২০০৪ সালে ভোলাতে অনুষ্ঠিত সংবাদ ভিত্তিক বেসরকারী সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর প্রশিক্ষন নিয়ে সুস্থ সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার অবহেলিত জনপদের ইতিহাস-এতিহ্য-সংস্কৃতি-সমস্যা-সম্ভাবনা নিয়ে কলমের মাধ্যমে সকলের সামনে তুলে ধরার চেস্টা করে যাচ্ছেন।

তিনি লালমোহন রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে লালমোহন প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। জাতীয় দৈনিক ডেসটিনি, দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক গনকন্ঠে কিছুদিন কাজ করে বর্তমানে দৈনিক জবাবদিহি পত্রিকায় ভোলা জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল লালমোহন নিউজ২৪, দ্বীপকন্ঠ নিউজ২৪, ভোলাবানী২৪, বাংলার চোখ প্রতিদিন২৪, বরিশাল খবর২৪, অষ্ট্রিয়ার আন্তর্জাতিক অনলাইন নিউজ ইউরো সমাচার,অষ্ট্রিয়া এবং বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত ইউরো বাংলা টাইমস, গ্রীসের বিডিনিউজ ইইউ২৪ পত্রিকায় বিশেষ প্রতিনিধি, হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

তিনি ইউরো সমাচার কে বলেন, এভাবেই সাংবাদিকতা জীবনের ১৬/১৭ বছর অতিবাহিত হতে চলেছে কিন্তু এখনো তৃষ্ণা নিবারন হয়নি। এগিয়ে যেতে চান আরো বহুদূর। সেই জন্য সকলের দোয়া, ভালোবাসা আর সহযোগীতা কামনা করেন।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/৯ মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ