• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ন্যাশনাল কাফ অপারেটরদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ন্যাশনাল কাফ অপারেটরদের সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠিত

ন্যাশনাল কাফ প্রবাসীদের সপ্নপূরণে ও আইনি সহযোগিতায় বাংলাদেশীদের বিভিন্ন ধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরিতে দিনে দিনে ধাপে ধাপে কোর্স সম্পন্ন করে যাচ্ছে।

২০২০ এর আগষ্টে শুরু হওয়া কাফ অপারেটর ট্রেনিং এর মাধ্যমে ইতিমধ্যে ৩০জনেরও বেশী নিজের কাফ সার্ভিস শুরু করেছেন। ন্যাশনাল কাফের ব্রান্ডিংএ বিভিন্ন শহরে কাফ সার্ভিস চালু করেছেন ১৮ জন। আর অপারেটর হিসেবে কাফ অপারেটর অফিসিয়াল সীকৃতি লাভ করেছেন ৮৫ জন। এখনো নিয়মিত অনলাইন ট্রেনিংএ অংশগ্রহন করে যাচ্ছেন শতাধিক অংশগ্রনকারী।

এই অর্জনকে স্মরনীয় রাখতে ন্যাশনাল কাফ সম্প্রতি রোমে একটি কাফ সার্টিফিকেট বিতরনের সীমিত অনুষ্ঠানের আয়োজন করেছে। লকডাউন এবং কোভিডের কারনে সীমিত সংখ্যক অংশগ্রহনকারীগন অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পান।

অনুষ্ঠানে সকলের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন ন্যাশনাল কাফ কোর্সের অফিসিয়াল পার্টনার সিজিএন এর প্রধান ফাব্রিজিও কনজো।

অনুষ্ঠানে ন্যাশনাল কাফের চেয়ার‌ম্যান মোস্তাফিজুর রহমান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের মাধ্যমে কোর্স করে অনেকেই এখন স্বাবলম্বী সেইসাথে প্রবাসীরাও অনেক সহজে কাফ সার্ভিস পাচ্ছেন।

ন্যাশনাল কাফের পরিচালক এ কে জামান জানান এখান থেকে ন্যাশনাল কাফ অফিসিয়াল ষ্পীড সার্ভিস দিতে বিভিন্ন শহরে কার্যক্রম শুরু করবে বলে জানান। এর মাধ্যমে প্রবাসীগন বিভিন্ন স্মার্ট পয়েন্টে সরাসরি ষ্পীড আইডি চালু করতে পারবেন।

উল্লেখ্য ন্যাশনাল কাফ বর্তমানে ইতালীর বিভিন্ন শহরে মোট ১৫টি শাখার মাধ্যমে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে। শীগ্রই আরো ২৫টি শাখা অনুমোদনের অপেক্ষায় আছে।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১২মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ