• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফৌজদারী আদালত স্থানান্তরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ফৌজদারী আদালত স্থানান্তরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুরে অবস্থিত সালথা-নগরকান্দা ফৌজদারী আদালত ভাঙ্গায় স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে সালথায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে এ মানববন্ধন করেন সালথা উপজেলার সর্বস্তরের জনগন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন, সালথা-নগরকান্দার ফৌজদারী আদালত ভাঙ্গায় স্থানান্তর করলে সাধারণ মানুষ দূর্ভোগের স্বীকার হবে। তাই সালথা-নগরকান্দার ফৌজদারী আদালত ফরিদপুরেই রাখা হোক।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১২মার্চ/জইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ