• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬ মাস ধরে এক্সরে মেশিন অচল

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬ মাস ধরে এক্সরে মেশিন অচল
ফরিদপুরের শত বছরের জেনারেল হাসপাতালটি রহস্যজনক কারনে নিজেই রোগাক্রান্ত । সাবেক ১৯ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা ফরিদপুর । ফরিদপুর জেনারেল হাসপাতালটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত হাসপাতাল বলে পরিচিত

এই জেনারেল হাসপাতালটিতে বঙ্গবন্ধু রাজনৈতিক গ্রেপ্তার হয়ে ফরিদপুর কারাগার থেকে চিকিৎসা সেবা নিতেন বলে জানান প্রবীণ রাজনৈতিক নেতারা ।

ফরিদপুর জেনারেল হাসপাতালে এক্সরে মেশিনটি দীর্ঘ ৬ মাস ধরে নষ্ট হয়ে রয়েছে কিন্তু কোন মেরামতের উদ্যোগ নেই , একই অবস্থায় রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিনটি । আলট্রাসনোগ্রাম মেশিনটি ভালো থাকলেও নেই কোন কার্যক্রম ও নেই কোন ডাক্তার ।

ফরিদপুর জেনারেল হাসপাতালটিতে ৩৭ জন ডাক্তার থাকার কথা থাকলেও রহস্যজনক কারনে কর্মরত আছে আবাসিক চিকিৎসক সহ ৭ জন । প্রাচীন এই হাসপাতালটিতে প্রতিদিন ১০০০/১২০০ বিভিন্ন ধরনের রোগীরা চিকিৎসা সেবা নেবার জন্য ছুটে আসে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না ডাক্তারদের অভাবে ,

বাধ্য হয়ে রোগীরা হাসপাতাল এলাকায় একাধিক প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যেতে হয় ।

বিশ্বস্ত সুত্রে জানা যায় জেনারেল হাসপাতালের আশে পাশে প্রায় ১৫/২০ টি বেসরকারী প্রাইভেট হাসপাতাল রয়েছে এদের সাথে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় কিছু ডাক্তারদের যোগসাযোকের কারনে ফরিদপুর জেনারেল হাসপাতালটিকে পুঙ্গ করে রেখেছে ।

দীর্ঘ ১০/১২ বছর ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালে কোন ডাক্তার বদলী হয়ে আসলেও পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায় ।

ফরিদপুর এক্সরে মেশিন বিকল ও ডাক্তার শুন্যতা বিষয়ে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী জালাল আহমেদ জানান , এক্সরে মেশিন মেরামত করার জন্য ও ডাক্তার শুন্যতা বিষয়ে সাস্থ্য অধিদপ্তরের ডিজি মহাদয় এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক ) কে অবগত করা হয়েছে ।

এই বিষয়ে ঢাকা বিভাগ হাসপাতাল ও ক্লিনিক পরিচালক ফরিদ আহমেদ জানান , ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় থেকে সদর হাসপাতালের এক্সরে মেশিনটি বিকল হয়ে আছে দীর্ঘ দিন ধরে তা আমাকে অবগত করা হয় নাই এবং আমার নিকট নতুন এক্সরে মেশিনের জন্য কোন ডিমান্ড ( আবেদন ) করে নাই , আবেদন / আমাকের অবগত করলেই প্রয়োজনে নতুন এক্সরে মেশিনের ব্যবস্থা করা হবে।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১৩মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ