• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আগামীকাল ১৪ মার্চ পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

আগামীকাল ১৪ মার্চ পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় পল্লী কবি জসীমউদ্দীন এর ৪৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৪ মার্চ রবিবার । একুশে পদকপ্রাপ্ত পল্লীকবি জসীমউদ্দীন ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে রাজধানী ঢাকায় মারা যান। ওই দিনই তাকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের নিচে তাকে সমাহিত করা হয়।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় শহরের গোবিন্দপুর এলাকার কবির পৈত্রিক বাড়ির আঙিনায় ডালিম গাছের নিচে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে লেখা তার “কবর’ কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হলে তিনি ব্যাপক পরিচিতি পেয়ে যান। “আসমানী” তাঁর একটি বিখ্যাত কবিতা।
এছাড়া মধুমালা, বেদের মেয়ে,সোজন বাদিয়ার ঘাট,নকশী কাঁথার মাঠ,ঠাকুর বাড়ির আঙিনায়, সুচয়নী প্রভৃতি লেখায় গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না ও আশা-আকাঙ্খার কথা উঠে এসেছে বলে তিনি বাংলা সাহিত্য জগতে জনপ্রিয় হয়ে ওঠেন। পল্লীকবি হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।
বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৪মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ