• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ঠাকুরগাঁও থেকে আসা তাবলীগ জামায়াতের ১৪ জন হাসপাতালে

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

ঝালকাঠিতে ঠাকুরগাঁও থেকে আসা তাবলীগ জামায়াতের ১৪ জন হাসপাতালে।

ঠাকুরগঁাও থেকে ঝালকাঠিতে আসা তাবলীগ জামায়েতের ২০জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এবং রবিবার সকালে তাদের মধ্যে ১৪ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এরা ঠাকুরগাও থেকে ঝালকাঠি এসে সদর উপজেলা মসজিদে এরা অবস্থান করছিল। এদিন রাতে তারা খাবার খেয়ে মসজিদে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত দু’টার পর থেকে মধ্যে বমি ও মাথা ঘুরানো অসুস্থতা দেখা দেয়। সকালে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। অসুস্থ থাকা আংশিক জামায়াত জানান, মাগরিবের নামাজের পরে তাদের খাবার মসজিদের বারান্দায় রেখে তারা ১ ঘন্টা ওয়াজ নছিয়ত করছিলেন। এই সময় কোন চক্র তাদের টাকা পয়সা লুটে নেওয়ার জন্য খাবারে নেশা জাতীয় কোন দ্রব্য মিশিয়ে রেখেছিল। রাত ৩টায় কয়েকজন এসে মসজিদের দরজা খোলার জন্য ধা্ক্কা-ধাক্কি করছিল তবে তাদের দলনেতা দরজা না খোলার জন্য সকলকে সতর্ক করে দেন। ঝালকাঠি সদর আবাসিক চিকিৎসক ডা: জাফর আলী দেওয়ান জানান, খাবারে নেশা জাতীয় দ্রব্য থাকার কারণে এদের মধ্যে খাবার খেয়ে বিষক্রিয়ার সৃষ্টির কারণে এরা অসুস্থ হয়েছেন এবং হাসপাতাল কতর্ৃপক্ষ অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। যে ১৪ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন, নুরুল ইসলাম (২৮),আনসারুল (৬২), আলমগীর (৩২),সামসুল হক (৬০), আ: মালেক (৫৫), জাহাঙ্গীর হোসেন (৫৮), হাসান আবদুল্লাহ (১৮), মারজু আলম (২৫), বাবুল হোসেন (৫১), বদরুজ্জামান কামাল (৬১), হাসান (২৫), সুলতান আলী (৫০), রফিকুল (৩৫)ও আবদুল্লাহ (৩৬)।

বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৪মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ