• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ছাত্রনেতা গোলাম মোস্তফাসহ আটক ৫ জন মুক্ত, আহত ১২ জন

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ছাত্রনেতা গোলাম মোস্তফাসহ আটক ৫ জন মুক্ত, আহত ১২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্বের জিপিএ বহাল রেখে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে আজকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ হামলা চালায় ও ৫ জনকে আটক করে। আজ বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে সানোয়ার হোসেন, মোঃ তানজীম, মোঃ সাকিব ও অভিভাবক হিসেবে লুৎফর নাহার সহ প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ শেষে একটি মিছিল পুনরায় শাহবাগ থেকে টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে বেলা আড়াইটার দিকে সচিবালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয় এবং বিনা উস্কানিতে ব্যাপক লাঠিচার্জ করে। পুলিশি হামলায় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, রাসেল মিয়া, সানোয়ার হোসেন, শাহ আলম, মোঃ তানজীম, মাইশা আহম্মেদসহ ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ কেবল লাঠিচার্জ করেই ক্ষান্ত হয়নি তারা ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করে শাহবাগ থানায় আটক করে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সানোয়ার হোসেন, রাসেল মিয়া, মাইশা আহম্মেদ ও অভিভাবক লুৎফর নাহার। পরে পর্যায়ক্রমে আটককৃতরা মুক্ত হন। আটককৃতদের নামে কোনা মামলা দায়ের করা হয় নি।

এ বিষয়ে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দারিব আন্দোলনের সাথে আমরা সবসময় যুক্ত থাকবো। ভয় দেখিয়ে, গ্রেফতার করে অধিকার আদায়ের লড়াইকে দমন করা সম্ভব নয়। জুলুমের রাষ্ট্র আমরা ভাঙবোই।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে উল্টো তাদের ওপর হামলা করা হয়েছে। এটা পুলিশের অন্যায় আচরণ। আমরা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকলের সমান সুযোগ বহাল রাখার জোর দাবি জানাচ্ছি।
বিডিনিউজ ইউরোপ/১৬মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ