• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিন্নমত-সমালোচনা-গণমাধ্যম দমনের হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

ভিন্নমত-সমালোচনা-গণমাধ্যম দমনের হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো
মিথ্যা মামলা-হয়রানি বন্ধ করে গ্রেফতারকৃত সকলকে মুক্তি দাও
রাষ্ট্রীয় হেফাজতে হত্যাকাণ্ডের শিকার মুশতাক আহমেদ স্মরণে
নাগরিক শোকসভা

আগামীকাল ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার বিকাল ৪:০০টায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এক নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় হেফাজতে মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার, মিথ্যা মামলা, হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তি এবংভিন্নমত-সমালোচনা-গণমাধ্যমের স্বাধীনতা দমনের হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সামনে রেখে অনুষ্ঠিত হবে এ নাগরিক শোক সভা। এ শোক সভায় সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ শোক সভায় বিশিষ্ট নাগরিকদের মধ্যে অধ্যাপক আনু মুহাম্মদ, আলোকচিত্রী শহিদুল আলম, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার, পরিবেশ কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া, অধ্যাপক তানজিম উদদীন খানসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকবৃন্দ অংশগ্রহণ করবেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের ভেতর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, নাগরিকে ঐক্যের আহŸয়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্রচিন্তার সদস্য অ্যাড. হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতিমÐলীর সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ উপস্থিত থাকবেন।

জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার স্বার্থে এই অনুষ্ঠানে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

বার্তা প্রেরক

জোনায়েদ সাকি
প্রধান সমন্বয়কারী
গণসংহতি আন্দোলন
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১৬মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ