সিলেটে ফের বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষঃনিহত ০১
সিলেটের গোয়ালাবাজারে গভীর রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই এক্সিডেন্টের ঘটনায় ০৭জন আহত ও ০১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গ্রীনলাইন বাস ও ট্রাকের ড্রাইভার হেলপার গুরতর আহত বলে জানা গেছে।
১৫ মার্চ,রাতে এ ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখাপর্যন্ত বিভিন্ন সুত্র থেকে জানাগেছে ১ হেলপার মারা গেছেন এবং বাকি সবাই মোটামুটি আশঙ্কামুক্ত। প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়,সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন বাস ও ঢাকাগামী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস ট্রাকের ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হন। গাড়িতে থাকা কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আহতরা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন
বিডিনিউজ ইউরোপ/১৬মার্চ/জ ইসলাম