• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বঙ্গবন্ধু : সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান

নাহিয়ান খান নাসিম ঢাকা থেকে
আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন বঙ্গবন্ধু : সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিশোর বয়স থেকেই প্রতিবাদী ছিলেন তিনি। জেল-জুলুম, অত্যাচার ও ভয়ভীতির মুখেও ন্যায়ের পথে থেকেছেন অবিচল।

শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরেছেন বারবার। তাতেও তিল পরিমাণ আদর্শচ্যুত হননি তিনি। নেতৃত্বে দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের।
বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ পেয়েছে একটি স্বাধীন দেশ। মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে। তাই বাঙালি জাতির হৃদয়ে প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনকের জন্মশত বার্ষিকীতে এমন অভিমত প্রকাশ করেছেন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য জননেতা আব্দুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দৈনিক (সংবাদপত্রের নাম) সাথে একান্ত আলাপকালে তারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙালি জাতি কোনো দিন স্বাধীনতা অর্জন করতে পারতো না। সেই মহান নেতার জন্মদিন মানেই বাংলাদেশে জন্মদিন।’
তিনি বলেন, এক অর্থে বঙ্গবন্ধুই বাংলাদেশের ইতিহাস। তার জীবন ও ইতিহাস পর্যালোচনা করলেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিশেষ সময়ের কথা আমাদের মনে পড়ে। কিশোর বয়স থেকেই প্রতিবাদী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সর্বদা সত্য ও ন্যায়ের কথা বলেছেন।
সত্য ও ন্যায়ের পথ থেকে তিনি কখনো দূরে সরে যাননি। ভীতি ও অত্যাচারের মুখেও সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে শোষিত মানুষের অধিকারের কথা বলেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সে অধিকার আদায় করেছেন। তিনিই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক।’
ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
কিন্তু স্বাধীনতাবিরোধীরা তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সদ্য স্বাধীন দেশের মানুষের ভাগ্য অন্ধাকারের দিকে ঠেলে দিয়েছিল। দখল করে ছিলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা।
স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। মুছে ফেলতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস। বিচ্ছিন্ন করা হয়েছিল বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে।’
তিনি আরও বলেন, ‘কঠিন মুহূর্তে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রাধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির হাল ধরেন। নানা নির্যাতন ও আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন তিনি। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন আজ দৃশ্যমান।’
আব্দুর রহমান বলেন, ‘মুজিববর্ষের প্রথম দিনেই প্রতিটি তরুণকে বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানতে হবে। তার স্বপ্ন, আকাঙ্ক্ষা ও মূল লক্ষ্য কী ছিলো সেগুলো জানতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। এটাই হবে মুজিববর্ষে বর্তমান তরুণ প্রজন্মের অঙ্গীকার।’
বিডিনিউজ ইউরোপ/১৭ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ