• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে জালালাবাদ ইতালী

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

(এম পি) মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে জালালাবাদ এসোসিয়েশন ইতালী

সিলেট তিন আসনের মাননীয় এম পি আল্বহাজ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে ট্রেজারার এনাম উল হক চৌধুরীর অকাল মৃত্যুতে তাদের স্বরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ এসোসিয়েশন ইতালী।

রোববার রাজধানী রোমে স্হানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম ডি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, মকবুল আহমেদ, বদরুল ইসলাম, অলিউল ইসলাম, মাসুক উদ্দিন, এম ডি মজির উদ্দিন, ফয়জু মিয়া, আফজাল আহমেদ, কাশেম আহমেদ, রুহুল মিয়া, সহ আরো অনেকেই।

সভায় উপস্থিত বক্তাগণ মাহমুদুস সামাদ এর কৃতকর্মের কথা তুলে ধরেন। বিশেষ করে মাহমুদুর সামাদ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন । তিনি যেমন তার এলাকার উন্নয়নের জন্য দিনরাত কাজ করে গিয়েছেন ঠিক তেমনি সামগ্রিক বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভিশন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর ছিলেন। মরহুম মাহমুদ উস সামাদ অত্যন্ত সামাজিক, ধার্মিক এবং রাজনৈতিক নেতা ছিলেন। তার পরিপাটি জীবনের মধ্যে তার কাজকর্মগুলো তার সাক্ষী হিসেবে মানুষের মধ্যে চিরজাগরুক হয়ে থাকবে।তার মৃত্যুতে সমগ্র জাতি ও দেশ হারালো একজন কর্মনিষ্ঠ, বিচক্ষণ, দূরদর্শী এবং শক্তিশালী পার্লামেন্টারিয়ান কে।

সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দেরা জালালাবাদ এসোসিয়েশন ইউকে আয়োজিত ভার্চুয়াল স্মরণ সভায়ও অংশগ্রহণ করেন।

সভা শেষে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ও মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় ও বিশ্বে করোনায় আক্রান্ত সকলের সুস্থতায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন টি এম সি মসজিদের ইমাম হাফেজ আফজাল হোসেন।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১৯মার্চ/জইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ