• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মিথ্যা মামলা প্রত্যাহার ও লাঞ্ছিত করার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

মিথ্যা মামলা প্রত্যাহার ও লাঞ্ছিত করার প্রতিবাদে হাতীবান্ধায় মানববন্ধন

সময় টিভির রংপুর ব্যুরো প্রধান বিশেষ প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং লালমনিরহাটের ভোরের পাতা’র সাংবাদিক আসাদুল ইসলাম সবুজকে লাঞ্ছিত করার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

রোববার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ওই উপজেলা গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- হাতীবান্ধা প্রেসক্লাবে সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু। সভায় সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়াও ভোরের পাতা’র লালমনিরহাট জেলা প্রতিনিধি আইদুল ইসলাম সবুজকে ভূয়া ডাক্তার কর্তৃক লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

মোহনা টিভির সাংবাদিক শারুখ সুমন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রিপোর্টাস ক্লাব সভাপতি আলতাফ হোসেন সুমন, সম্পাদক ইউনুস আলী, ভোরের কাগজের সাংবাদিক স্বপন দে, নিউজ বিজয়ের ফারুক হোসেন, আমাদের সময় হাতীবান্ধা প্রতিনিধি নুরনবী সরকার, সাংবাদিক মাহির খান,
সকালের সময়ের আসাদ হোসেন রিফাত, ভোরের দর্পনের আব্দুর রহিম, আলোকিত বাংলাদেশের কাজী শাহআলম, মুক্ত প্রভাতের শাহিনুর ইসলাম প্রান্ত, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, সৃষ্টি টিভির সেলিম সম্রাট, ইনিউজের মাসুদ বাবু, দৈনিক স্বদেশ বিচিত্রা’র পরিমল চন্দ্র বসুনিয়া প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ/২১ মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ