• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে আগমনের প্রতিবাদে মোদির ছবি পোড়ালো ছাত্র ফেডারেশন, কুশপুত্তলিকা কেড়ে নিলো ছাত্রলীগ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বাংলাদেশে আগমনের প্রতিবাদে মোদির ছবি পোড়ালো ছাত্র ফেডারেশন, কুশপুত্তলিকা কেড়ে নিলো ছাত্রলীগ

আজ ২৩ মার্চ বেলা ১২ টায় বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের পক্ষ কুশপুত্তুলিকা পোড়ানোর কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শুরু হবার আগেই রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০/৪০ জনের একটা গ্রুপ এসে টিএসসি চত্বর থেকে কুশপুত্তলিকা কেড়ে নিয়ে যায়। পরে ছাত্র ফেডারেশন পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পুণরায় টিএসসি চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, ভারতের ফ্যাসিস্ট নরেন্দ্র মোদিকে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধু মানেন। কিন্তু সাম্প্রদায়িক ফ্যাসিস্ট নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মানুষ খুনি, দাঙ্গাবাজ, নিপীড়ক, দুঃশাসক মনে করেন। তিনি বলেন, নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা করে বন্ধুত্ব হয় না। ফেলানী আমার নাম, মোদি নট ওয়েলকাম।

গোলাম মোস্তফা আরো বলেন, ভারতের মোদি সরকারের ৫৫ শতাংশ এমএলএ এমপি নারী নির্যাতনে অভিযুক্ত। বিজেপি সরকারের তত্বাবধানে উচ্চবর্ণের হিন্দু ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা হাতে মিছিল করা হয়। মোদি সরকার এনারসি, সিএএ এর মাধ্যমে নাগরিকদের বেনাগরিক করছে। গুজরাট দাঙ্গা, মুজ্জফরণগর দাঙ্গা, দিল্লি দাঙ্গা সহ সাম্প্রদায়িকতার ধারক ও বাহক হলো বিজেপি। ভারতে যারা সংখ্যায় কম এবং দলিত আদিবাসী তাদেরকে পিটিয়ে খুন করছে মোদি। দলিত সম্প্রদায়ের কেউ মন্দিরে পানি খেতেও পারে না। জাতিবিদ্বেষী, নারীবিদ্বেষী, শ্রেণিবিদ্বেষী ফ্যাসিস্ট নরেন্দ্র মোদিকে তাই আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে অতিথি হিসেবে বরদাস্ত করছি না। বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ জানাচ্ছি।

সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির কুশপুত্তুলিকা পোড়ানোর কর্মসূচিকে বানচাল করতে ছাত্রলীগ ষড়যন্ত্র চালিয়েছে। তারা কুশপুত্তলিকা কেড়ে নিয়েছে। ছাত্রলীগের এই আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ছাত্রলীগ মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এবং মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধ কর্মকাণ্ড করছে। ছাত্রলীগ গণতান্ত্রিক অধিকার চর্চায় বাধা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেঈমানি করছে। ছাত্রনেতা জাহিদ সুজন, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান রিচার্ড, সাদিক রেজা, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ইলিয়াস জামান, ঢাবি শাখার সদস্য সীমা আক্তার, ঢাকা মহানগর শাখার হাসান আল মেহেদী, শাকিল হোসেন প্রমুখ।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৩মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ