• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টিএসসিতে মোদি বিরোধী কর্মসূচিতে অপরিচিতদের হামলা সাংবাদিকসহ আহত ২৫

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

টিএসসিতে মোদি বিরোধী কর্মসূচিতে অপরিচিতদের হামলায় সাংবাদিকসহ আহত ২৫

আজ বিকেল সাড়ে চারটায় প্রগতিশীল ছাত্র জোটের উদ্যোগে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে টিএসসি চত্বর থেকে একটি মিছিল বের হয়।মিছিল শেষে কুশপুত্তলিকা দাহ করতে গেলে অপরিচিত কিছু যুবকরা হামলা করে। হামলায় জীবন আহমেদ (মানবজমিন), রুবেল রশিদ (দেশ রূপান্তর), কাজী সালাউদ্দিন রাজু ( zuma press, UAS), জাবেদ হাসনাইন চৌধুরী (ইউএনবি), ফ্রিল্যান্সার সাংবাদিক হিমুসহ ৭/৮ জন সাংবাদিক রক্তাক্ত হন।

হামলায় আহত সাংবাদিক জীবন আহমেদ বলেন, আমার ক্যামেরাকে লক্ষ্য করে হেলমেট দিয়ে আঘাত করা হয়। ক্যামেরা রক্ষা করতে গিয়ে তিনি বা-হাতে মারাত্মক আঘাত পান।

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ঢাবি শাখার সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, ঢাবি শাখার সাধারণ সম্পাদক তমা বর্মন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, কেন্দ্রীয় নেতা আসমানী আশা, ঢাবি শাখার নেতা মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি জাবির আহমেদ জুবেলসহ প্রগতিশীল ছাত্র জোটের অন্তত ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মোদির আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের একটি মিছিল টিএসসি চত্বর থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড়ে ঘুরে টিএসসি সংলগ্ন ডাচের সামনে পৌঁছলে ছাত্রলীগের ৫০/৬০ নেতা-কর্মী হামলা শুরু করে। হামলাকারীরা কুশপুত্তলিকা ভাঙচুর করে। কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দিলে অপরিচিত সন্ত্রাসীরা ছাত্র জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে পানি ছুড়ে মারে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এর মধ্যে হেলমেট বাহিনীও যোগ দেয়। প্রায় ১০ মিনিট ধরে ইটপাটকেল ছোড়াছুড়ি, লাঠিসোটা দিয়ে মারধোরের ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা লেখাপড়া ঠিকভাবে চালিয়ে নিতে পারছি না। অথচ ক্যাম্পাসে সার্বক্ষণিক দখলদারিত্ব চলছে। যারা দেশের জন্য কথা বলছে তাদের উপর হামলা করা হচ্ছে। এসব দেখে মনে হচ্ছে, এখনো অসুস্থ ধারার রাজনীতি চলছে, কুচক্রি মহল সুস্থ ধারার রাজনীতি করছে না। আমরা ভিন্নমত দমন ও সন্ত্রাসী রাজনীতি চাই না।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৩মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ