জনগণের বাঁধার মুখে এয়ারপোর্টের বাইপাসে টুলবক্স বসানোর কাজ স্থগিত : স্হান পরিবর্তনের দাবী এলাকাবাসীর
সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের এয়ারপোর্ট বাইপাস রোডে (বঙ্গবন্ধু মহাসড়কে) টুলবক্স বসানোর কাজ জনগণের বাঁধার মুখে স্থগিত করা হয়েছে।
আজ ২৫মার্চ,বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের সময় এলাকাবাসীর দাবীর মুখে কাজ স্থগিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া,
খাদিমনগরের যুব সংগঠক মো.ইকলাল আহমেদ,যুব সংগঠক দিলোয়ার হোসেন,মো: আব্দুল জব্বার,
সমাজকর্মী আব্দুল আহাদ,সাংবাদিক ইদ্রিস আলি,
আব্দুস সালাম,কাওছার আহমদ,ধোপাগুল সাহেবের বাজার রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের আহবায়ক সাংবাদিক মো.সাইফুল ইসলাম,সমাজকর্মী
এনায়েত তোয়াহীদুর রহমান,
সমাজকর্মী মো.জামাল উদ্দিন,
খাদিমনগর ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোস্তফা হোসেন সম্রাট,
আবুল কালাম আজাদ, মামুন রশিদ,কাবেল আহমেদ,মাসুম আহমেদ,ইফতি হাসান, হারুন প্রমুখ।
উল্লেখ,সিলেট এয়ারপোর্টের বাইপাস রোডে সিলেট ক্লাব লি: ও এডভেঞ্চার ওয়ার্ড পার্কের মধ্যখানে টুলবক্স বসানো হচ্ছে,এতে এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা চিন্তা করে টুলবক্স বসানোর স্হান পরিবর্তনের দাবী জানিয়েছেন।
এ লক্ষে আগামি শনিবার ২৭মার্চ,বাদ মাগরিব,
সাহেবের বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়ের ডাক দিয়েছেন এলাকাবাসী।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৫মার্চ/জই