• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর আহবান ইতালী প্রবাসী নারীদের

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১

প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর আহবান ইতালী প্রবাসী নারীদের
স্বাধীনতা আমাদের জীবনের বড় পাওয়া। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া দেশ বাংলাদেশ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানী রোমে বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইতালীস্হ প্রবাসী নারীরা।

নারী নেত্রী ও সাংবাদিক মেহেনাস তাব্বাসুম শেলির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও বাংলাদেশ জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে সভায় বক্তব্য রাখেনঃ নারী নেত্রী নার্গিস হাওলাদার, সুলতানা নিগার মিতা, ফাতেমা কবির, নাসরিন আক্তার, রুপালী গোমেজ, ফরিদা রহমান, নার্গিস আক্তার, ফারিয়া আঁখি, সানজিদা বাছের, দিনা ইসলাম, মলিন তাহের, শিল্পী চৌধুরী সহআরো অনেকেই।

আমাদের স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের, তেমনি বেদনারও। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের ৷ স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস।
তারা প্রবাসে থেকেও এই স্বাধীনতার সঠিক ইতিহাস বুকে লালন করে আমাদের তুলে ধরতে হবে এই প্রবাসে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের কাছে। সে লক্ষে সকলের ই কাজ করা উচিত বলে মনে করেন। তারা আরো বলেনঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে প্রবাস থেকে দেশের এই উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করি। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি। গড়ে তুলি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ। আজকের এ ঐতিহাসিক দিনে এই হোক আমাদের অঙ্গীকার।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৭মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ