• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে প্রথম অস্থায়ী স্মৃতিসৌধে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক পরিবার

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

ইতালিতে প্রথম অস্থায়ী স্মৃতিসৌধে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক পরিবার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইতালির সাংবাদিক পরিবার নির্মিত অস্থায়ী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করে বাংলা প্রেস ক্লাব, ইতালি, বিডি প্রেসক্লাব ইতালি, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইতালির নেতাকর্মীরা।
রোমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাংবাদিক পরিবার এই শ্রদ্ধা নিবেদন করে। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে এই আয়োজন সম্পন্ন করা হয়।

সাংবাদিকরা বলেন” বৈশ্বিক মহামারী না থাকলে প্রথমবারের মতো তৈরী এই অস্থায়ী স্মৃতিসৌধটিতে কমিউনিটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা নিবেদন করতে পারত।”
তারা আরো বলেন” আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে ও শেখাতে ইতালির সাংবাদিক পরিবার সব সময়ই জাতীয় দিবসসহ দেশীয় সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছে। সম্প্রতি জাতীয় অনলাইন বাংলা প্রেস ক্লাব ইতালি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনলাইন সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করছে । ইতালিতে নিযুক্তবাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এই প্রতিযোগিতার।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ