• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়সাংবাদিকরা

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়সাংবাদিকরা।

সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিমমোল্যার সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায়উপজেলা সদর এলাকায় নির্মাণাধীন প্রেসক্লাবের সামনেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা তার বক্তব্যে বলেন, গত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের ক্লাবের নির্মাণাধীন ভবন ভাঙচুর করে স্থানীয় দূস্কৃতকারীরা।

এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় লিখিত একটি অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে আমরা সাংবাদিকরা হতাশা প্রকাশ করছি। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত।

তিনি আরো বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি পুলিশ ক্লাব ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব কাজী এরসাদ, সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুব হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সালথা থানার ওসি (তদন্ত) সব্রত গোলদার বলেন, মানববন্ধনের বিষয় আমাদের অবগত করা হয়নি। তবে ক্লাবের পক্ষ থেকে থানায় যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সে বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ চলছিল। গত ৩ মার্চ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। কাজ শুরুর প্রথম থেকেই স্থানীয় এক নেতাদের নেতৃত্বে কয়েক দফা ভবন নির্মাণ কাজে বাধা দেয়া হয়।

তাদের বাধা উপেক্ষা করে কাজ চলমান থাকে। এরপর ওই নেতা ফেসবুকে প্রেসক্লাবের ভবন নির্মাণ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে উস্কানিমূলক পোষ্ট দেয়। ফেসবুকে পোষ্ট দেয়ার পর গত ২৩ মার্চ রাতের কোনো এক সময় ক্লাবের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/৩০মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ