• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের”দোয়েল একাডেমি” এবং “বাংলা-গ্রিক এডুকেশন সেন্টার”-এর শিক্ষার্থীদের হাতে পৌঁছলো নতুন পাঠ্যপুস্তক

স্বপন ভূঁইয়া এথেন্স প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

করোনাকালীন লকডাউন-এর মধ্যেও এথেন্সে দুইটি বাংলাদেশি স্কুল, বাংলাদেশ দোয়েল একাডেমি এবং বাংলা-গ্রিক এডুকেশন সেন্টার-এর শিক্ষার্থীদের হাতে পৌঁছলো নতুন পাঠ্যপুস্তক

 

দোয়েল একাডেমী নতুন বই গ্রহণ করলো

 

৩০মার্চ  সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এথেন্সের দুটি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের বাংলা পাঠ্য পুস্তক তুলে দেন । পাঠ্যপুস্তক হাতে পেয়ে শিশুরা তাদের আনন্দ প্রকাশ করে । এছাড়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে । পাঠ্যপুস্তক হস্তান্তরকালে রাষ্ট্রদূত এই করোনাকালীন সময়ে ঘরে বসেই শিক্ষার্থীদের নিজ নিজ পাঠে মনোনিবেশ করতে উৎসাহ দেন এবং দ্রুত করোনা মহামারী থেকে মুক্ত হয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

বাংলা গ্রিল এডুকেশন সেন্টার বই গ্রহণ করলো

এসময় দুটি স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ করোনা মহামারীর মধ্যেও দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে পাঠ্যপুস্তক পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও তাদের সন্তুষ্টি জ্ঞাপন করেন

দোয়েল একাডেমীর চেয়ারম্যান বই গ্রহণ করলো
এখানে উল্লেখ্য যে, করোনা মহামারীর কারণে ইউরোপের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিবারের মতো এবারও জানুয়ারি মাসে যথাযথ কর্তৃপক্ষ এথেন্সে পাঠ্যপুস্তক প্রেরণ করতে পারেনি । বিকল্প ব্যবস্থায় শেষপর্যন্ত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেন ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ