• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসের দোয়েল একাডেমী ও সাংস্কৃতিক সংগঠনের সূবর্ণ জয়ন্তী পালিত

শিমুল হোসেন এথেন্স থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

গ্রিসের দোয়েল একাডেমী ও সাংস্কৃতিক সংগঠনের সূবর্ণ জয়ন্তী পালিত

গ্রিসের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ দোয়েল একাডেমী ও দোয়েল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক অনাড়ম্বর পরিবেশে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সূবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গত বছরের নভেম্বর থেকে গ্রিসে ধারাবাহিকভাবে করোনার কারনে কঠোর লকডাউন চলমান রয়েছে।
সে কারণেই এই ঐতিহ্যবাহী সংগঠন দুটি বৃহৎ আকারে সূবর্ণ জয়ন্তী পালন করতে সম্ভবপর ছিল না সে কারণে সীমিত পরিসরে একাডেমিক ভবনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।এতে গ্রিক সরকারের আইন মেনে অল্পসংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পাদিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন


বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি মোঃ আব্দুর রহিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন রানা ও সিনিয়ার সহ সভাপতি কুদ্দুস শিকদার ও বাংলাদেশ দোয়েল একাডেমীর প্রধান শিক্ষক মোঃজাহিদ হোসেন, কালাম আজাদ, আলমগীর হোসেন ,হোসেন মোহাম্মদ ,মোঃময়নুল ইসলাম, মোতালেব হোসেন, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রচার সম্পাদক ও গ্রিক বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেন ও গ্রিক বাংলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ স্বপন ভূঁইয়া সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বাংলাদেশের বর্তমান সরকারের ভূয়সি প্রশংসা করেন। বাংলাদেশের এই অর্জন সত্যিই বাঙ্গালীদের জন্য অত্যন্ত গর্বের ও মর্যাদার বলে বক্তারা উল্লেখ করেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ