• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্যাসীবাদী শাসন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে টিএসসিতে ছাত্রদের বিক্ষোভ

ঢাকা থেকে লাকি আক্তার
আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

ফ্যাসীবাদী শাসন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে টিএসসিতে ছাত্রদের বিক্ষোভ

“সারাদেশে মোদি বিরোধী সমাবেশ-মিছিলে রাষ্ট্রীয় নির্যাতন -হত্যাকান্ড রুখে দাড়াও”, “আওয়ামী ফ্যাসিবাদ প্রতিহত করো”, “সাম্প্রদায়িক উস্কানী ও সহিংসতা বন্ধ করো” এই তিনটি দাবিতে আজ ৩১ মার্চ বেলা ১২ টায় ৮ টি ছাত্র সংগঠনের ডাকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা এবং পরিচালনা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক।

সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেঘমাল্লার বসু।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহতভাবে মিছিল-সমাবেশে রাষ্ট্রীয় নির্যাতন-হত্যাকান্ড গ্রেফতার বন্ধ করতে হবে। আমরা মোদির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম সাম্প্রদায়িক কারণে নয়। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রদায়িক, গুজরাটের গণহত্যাকারী ফ্যাসিস্ট মোদির আগমনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ভারত আমাদের দেশে যে আগ্রাসন চালাচ্ছে আমরা তার বিরুদ্ধে।বাংলাদেশের জনগণ সে কারনেই মোদিকে মেনে নেয় নি।

বক্তারা আরো বলেন, বাম ছাত্র সংগঠনগুলোর মোদি বিরোধী কর্মসূচিগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা বার বার হামলা চালিয়েছে। দায়িত্ব পালনকালে গত কয়েকদিনে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে, আমরা এই হামলা-নির্যাতনকে ধিক্কার জানাই।

সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এক ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎখাত করা এখন প্রধান করণীয়।
নেতৃবৃন্দ, আওয়ামীলীগের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ