• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা পাবেন-এমপি আবু জাহির

হবিগঞ্জ থেকে মোতাব্বির হোসেন কাজল
আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

হবিগঞ্জের ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা পাবেন-এমপি আবু জাহির
 হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রাম পরিদর্শন করেছেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও তাদেরকে সরকারি সহায়তা প্রদানের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
বুধবার দুপুরে তিনি ছোট বহুলা গ্রাম পরিদর্শনে যান। তখন উপস্থিত এলাকাবাসী এমপিকে জানায়, মঙ্গলবার রাতের ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে।


সঙ্গে সঙ্গে এমপি আবু জাহির ফোনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেনকে ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। এছাড়া তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। ব্যক্তিগত পক্ষ থেকেও তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় এমপি আবু জাহির এর সাথে অতিরিক্ত ডিসি (সার্বিক) বিজেন ব্যানার্জী, সদরের ইউএনও মো. সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহান, মশিউর রহমান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
ঝড়ে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রাম পরিদর্শন করেছেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন ও তাদেরকে সরকারি সহায়তা প্রদানের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
বুধবার দুপুরে তিনি ছোট বহুলা গ্রাম পরিদর্শনে যান। তখন উপস্থিত এলাকাবাসী এমপিকে জানায়, মঙ্গলবার রাতের ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটেছে।

সঙ্গে সঙ্গে এমপি আবু জাহির ফোনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোতাহার হোসেনকে ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন। এছাড়া তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। ব্যক্তিগত পক্ষ থেকেও তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় এমপি আবু জাহির এর সাথে অতিরিক্ত ডিসি (সার্বিক) বিজেন ব্যানার্জী, সদরের ইউএনও মো. সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহান, মশিউর রহমান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ