টাঙ্গাইলে কালচারাল কর্মকর্তা রেদওয়ানা হত্যার বিচার চায় ছাত্র ফেডারেশন
টাঙ্গাইল জেলা কালচারাল কর্মকর্তা রেদওয়ানা ইসলামের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশন।
আজ ৩১ মার্চ (বুধবার) বিকেলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ফাতেমা রহমান বীথি, যুগ্ম আহবায়ক খন্দকার ইয়াসিন আরাফাত এবং সম্পাদক মাহাথির মোহাম্মদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, এই হত্যাকান্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। মানুষ এখন কোথাও নিরাপদ নয়। হত্যা-গুমের সংস্কৃতি এখন স্বাভাবিক হিসেবে মানুষের সামনে এসে হাজির হয়েছে। দেশের অগণতান্ত্রিক ব্যবস্থা পুরো সমাজের নিরাপত্তা বলয়কে ভেঙে দিয়েছে। দেশের নানা প্রান্তেই প্রাণ নাশের মত ঘটনা অহরহ ঘটছে। এই অবস্থার শিকার হয়েই মৃত্যুবরণ করেছেন এই কালচারাল অফিসার।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং হত্যাকান্ডের সাথে জড়িত দেলোয়ার হোসেন মিজানের দ্রুত বিচার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, সারাদেশে চলমান বিচারহীনতার সংস্কৃতিকে দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র কায়েম করতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১মার্চ/জই