• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ককসবাজার জেলা প্রশাসন

আশিকুল ইসলাম( ককসবাজার) সদর
আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ থাকবে সেন্টমার্টিনের নৌরুট। দেশে করোনার দ্বিতীয় দফা মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হটাৎ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়াতে শুরু করাই, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জাহাজ চলাচল কত দিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

জেলা প্রশাসক (DC) মামুনুর রশীদ জানান, দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তিনি আরও জানান, বুধবার সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করা পর্যটনদের ফিরে আসতে মাইকিং করা হয়েছে। এরপরও দ্বীপে কোনো পর্যটক থাকলে, তাদের ফেরত আনতে সহায়তা করা হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ