• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে প্রভাষক গৌছুল হক নাঈম’র ’মরীচিকায় স্বপ্ন বোনা’ গল্পগ্রন্থের মোড়ক উম্মোচন

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সিলেটে প্রভাষক গৌছুল হক নাঈম’র ’মরীচিকায় স্বপ্ন বোনা’ গল্পগ্রন্থের মোড়ক উম্মোচন

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস)
কবি গল্পকার মননশীল লেখক গৌছুল হক নাঈমের ’মরীচিকায় স্বপ্ন বোনা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকালে মুসলিম সাহিত্য সংসদে মোড়ক উম্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রভাষক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল গফফার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সমর কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রাজনীতিবীদ ও বহু গ্রন্থের প্রণেতা রাহাত তরফদার, কবি ও প্রিন্সিপাল আহমেদ আল কবির চৌধুরী, সেইভ দ্যা রোডের সহসভাপতি জয়নাল আবেদিন জয়, কবি জেনারুল ইসলাম, কবি শামস শামিম, শাহেদ আহমেদ, জাফর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ’মরীচিকায় স্বপ্ন বোনা’ গ্রন্থের লেখক প্রভাষক গৌছুল হক নাঈম।
অনুষ্ঠানে বক্তারা বলেন গৌছুল হক নাঈম একজন তরুণ লেখক। তার লেখার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হবে। বই লেখার মাধ্যমে পাঠক তৈরি হয়, পাঠক লেখক তৈরি করে। প্রভাষক গৌছুল হক নাঈমের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
’মরীচিকায় স্বপ্ন বোনা’ বইটি পাওয়া যাবে বইমেলায় চৈতন্য প্রকাশনীর স্টলে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ